মঞ্চে শিল্পী হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, তীব্র নিন্দা-সমালোচনা
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অপ্রীতিকর ঘটনা, শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন অর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান।
কনসার্টে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাঁকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, ছুড়ে দেওয়া একটি পানির বোতল হাসানের মাথায় গিয়ে লাগে। তবে ঘটনার পরও তিনি পরিস্থিতি সামলে গান চালিয়ে যান।