
নিজস্ব প্রতিবেদক:ফারজানা আক্তার
হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত সরকার। প্রাথমিকভাবে ৬ ক্যাটাগরির নাগরিকদেরকে এ কর্মসূচির বাইরে রাখা হলেও পর্যায়ক্রমে সব শ্রেণির নাগরিককেই এ সুবিধার আওতাভুক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
তিনি বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ হলে প্রতি পরিবারে ৫ জন করে হলে সাড়ে ৪ কোটি পরিবার আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। প্রতিটি পরিবারের দরজায় দরজায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।
এর আগে, বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার ও বড় বোন প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন মন্ত্রী
এ সময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের অনেক অবদান রয়েছে। এই জেলার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের টান রয়েছে।